ক্যাম্পেইনের বিবরণ

কুঞ্জেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চক্ষু সেবা

আয়োজনে

আমার চোখ আমার আলো

স্থান

কুঞ্জেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বোরহানউদ্দিন

তারিখ

০১ জুন ২০২৬ - ৩০ জুন ২০২৭

সময়

সকাল ৯:০০ - বিকাল ৫:০০ (সপ্তাহে ৬ দিন)

মোট সেবাগ্রহীতা

২০৩৫

ফান্ডাস ছবি বিশ্লেষণ সম্পন্ন

২১৯৬

রোগ শনাক্তকরণ

১৭০

কুঞ্জেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চক্ষু সেবা
ভূমিকা

বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নিয়মিত সমন্বিত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সেবা পাওয়া যাবে সপ্তাহে ৬ দিন, সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০ পর্যন্ত।

ক্যাম্পেইনের বিস্তারিত

বিনামূল্যে যেসব সেবা পাওয়া যাবে:
• রক্তচাপ, ডায়াবেটিস ও দৃষ্টিশক্তি পরীক্ষা
• স্লিট ল্যাম্প ও অটো-রিফ্র্যাক্টোমিটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা
• ফান্ডাস ইমেজিং ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
• বিনামূল্যে রিডিং গ্লাস (কাছের দৃষ্টির জন্য)
• ছানি শনাক্তকরণ ও অপারেশনের ব্যবস্থা
• জটিল রোগীদের বিশেষায়িত হাসপাতালে রেফারেল সহায়তা

আমন্ত্রণপত্র

দৃষ্টি সুরক্ষা নিশ্চিত করতে এই বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করুন। প্রাথমিক রোগ শনাক্তকরণ অন্ধত্ব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।